ঝিনাইদহে কোভিড হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৪৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবার জন্য দুইটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। সোমবার ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের কাছে সংসদ সদস্যের পক্ষ থেকে মেশিন দুটি হস্তান্তর করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস। মেশিনগুলোর মধ্যে একটি সদর হাসপাতাল ও অন্যটি কোভিড হাসপাতালে স্থাপন করা হবে। যার মাধ্যমে প্রতি মিনিটে ৭০ লিটার অক্সিজেন সাপ্লাই করা যাবে। করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট শুরু হলে এই মেশিনের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই করলে মৃত্যুঝুঁকি কমবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।