সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে সামাজিক সংগঠন পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিভিন্ন সড়কের পাশে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সোমবার বিকালে সংগঠনটি একাধারে পাঠাগারের জন্য বই সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন। পরে ক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি ও সাবেক মেয়র আখতার হোসেন বাদলের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম।
