গোপালগঞ্জে বাতিঘরের যাত্রা শুরু

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৪৯

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে উপজেলা পাবলিক লাইব্রেরি ‘বাতিঘর’ যাত্রা শুরু করেছে। সোমবার বিকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ লাইব্রেরির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। লাইব্রেরি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্ত্তী জানান, লাইব্রেরিতে প্রায় ২ হাজার বই রয়েছে।