দেবীগঞ্জে গাছের সঙ্গে শত্রুতা!

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৫১

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রশান্ত কুমার বর্ম্মন নামে এক ব্যক্তির শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে দেবীগঞ্জ উপজেলার খুটামারা গ্রামে সংঘটিত এ ঘটনায় দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে গাছের মালিক প্রশান্ত। অভিযোগে জানা গেছে, খুটামারা গ্রামে ২ দশমিক ৪০ একর জমির সীমানায় বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার গাছের চারা রোপণ করেন জমির মালিক। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে দেখেন তার শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বর্তমানে তার জমিতে আর ৭০০টি গাছ রয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, অভিযোগের আলোকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। গাছ কেটে ফেলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।