গৌরীপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৫২

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে নাজিম উদ্দিন ওরফে কমলকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত কমল গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় সালেমা আক্তার বাদী হয়ে শেফালী আক্তারসহ সাত জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছে।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেফালী আক্তারকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।