নড়াইলে নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৫৩

নড়াইল প্রতিনিধি   

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন। তিনি বলেন, নড়াইলে এ পর্যন্ত জেলার পুলিশ সুপার ও ১৩ জন চিকিত্সকসহ মোট ৬৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ চিকিত্সকসহ ৩৫৬ জন সুস্থ হয়েছেন এবং ১১ জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ২২ জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।