ডিমলায় বিশেষ অভিযানে গ্রেফতার ১১

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৫৩

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

ডিমলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মঙ্গলবার ১৫০ পিস ইয়াবাসহ ১১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।