জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালের বিলের ঘাট এলাকার তুলশীগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করা হয়।
ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু রায়হান জানান, খবর পেয়ে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। বেশ কয়েক দিন আগেই তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
