ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইলে মঙ্গলবার দুপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন চার জন। নিহত হলেন সিএনজি চালক হাবিবুর রহমান তুহিন। ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ শাহজালাল সঙ্গীয় ফোর্স নিয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যানজটমুক্ত করেন।
