ইত্তেফাক রিপোর্ট
জ্বালানি খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। এ লক্ষ্যে কমনওয়েলথ প্ল্যাটফরমকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি কমনওয়েলথ এন্টারপ্রাইজ এবং ইনভেস্টমেন্ট কাউন্সিল আয়োজিত ‘কমনওয়েলথ ক্লিন এনার্জি কনভারসেশন’ শীর্ষক এক অনলাইন সেমিনারে (ওয়েবিনার) তিনি এ আহ্বান জানান। আলোচনায় চলমান এই প্রতিযোগিতামূলক বাজারে নবায়নযোগ্য জ্বালানি উত্সগুলোর জন্য সুষম ও সাশ্রয়ী মাধ্যম তৈরির ইস্যুটি বিষেশভাবে উঠে আসে। কমনওয়েলথ দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে তাদের কার্বন ডাইঅক্সাইড নির্গমনকে উল্লেখযোগ্যভাবে কমাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ওয়েবিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহাপরিচালক ম্যাগডালেনা কাওনেভা বিশ্বের এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাদে আরইইইপির’র মতামত তুলে ধরেন।
