ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ফেনসিডিলসহ আটক

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:০৭

ব্রাহ্মণবাড়িয়া প্রিতনিধি

গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও তার এক সহযোগীকে ফেনসিডিলসহ আটক করেছে সরাইল থানাপুলিশ। বিকালে তাকে আটক করা হয়েছে বলে নশ্চিত করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার। তিনি জানান, ছাত্রলীগের ঐ সাবেক নেতার কাছ থেকে ছয় বোতল ফেনসিডিল পাওয়া গেছে।

আটকের সময় ছাত্রলীগের সাবেক ঐ নেতা ও এনাম হক নামে তার এক সহযোগী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনকে বেধড়ক মারধর করেছেন। তাকে ছাড়িয়ে নিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও তোড়জোড় শুরু করেন। এ ঘটনায় একাধিক পুলিশ সদস্য বলছেন, এমন অবস্থা হলে পুলিশের কেউই তো কাজ করতে চাইবে না।

এদিকে আটকের পর থেকে কয়েক ঘণ্টা জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করেননি। দীর্ঘ সময় নাটকীয়তার পর তারা আটকের বিষয়টি স্বীকার করেন।