মুক্তিযোদ্ধা আলমগীর খান
সাভারের কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলমগীর খান (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ---- রাজিউন)। সোমবার হূদেরাগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় কাউন্দিয়া ইউনিয়নের মুন্সিবাড়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
