ঘিওরে বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী সহায়তা

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:২০

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওর উপজেলায় আলহাজ ইউছুফ আলী দরজী ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের দিক-নির্দেশনায় বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া, ফুলহাড়া, ঘিওর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কমিউনিটি সেন্টার ও মুন্তাজ মার্কেটে পর্যায়ক্রমে ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলহাজ রেজাউল করিম দরজী উজ্জল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমূল হক স্বপন, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, দপ্তর সম্পাদক মো. শফি আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জন প্রমুখ।