ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের কাছে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বেশ কিছু করোনা সুরক্ষাসামগ্রী দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। গতকাল নগর ভবনে বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো এসব সামগ্রী হস্তান্তর করেন। সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে ১৯০টি পিপিই গাউন, ১৯০ জোড়া গামবুট, ১৯০টি গগলস, ৭৯০ জোড়া গ্লাভস, ৪০টি হ্যান্ড স্যানিটাইজার, ১৪ হাজার ৭০০টি মাস্ক, ৩৯টি থার্মোমিটার, ৩৮টি লিকুইড সাবান ও ১৯০টি ব্যাগ। সুরক্ষাসামগ্রী হস্তান্তরকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, জাইকা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।’ এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
