শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:৫০

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে গেছে। ফলে এই ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে পদ্মার আকস্মিক ভাঙনে এই ঘাটের প্রধান ৩ নম্বর ঘাটটিসহ আশপাশের একটা বড় অংশ পদ্মায় বিলীন হয়ে যায়। ঘাট এলাকার দোকান, পাশের একটি মসজিদ, বিআইডব্লিউটিসির নানা স্থাপনা, পন্টুনসহ বড় একটা এলাকা পদ্মায় বিলীন হয়ে যায়। ভাঙনের আকস্মিকতা এতটাই বেশি ছিল যে লোকজন জিনিসপত্রও সরিয়ে নিতে পারেনি। ঈদের আগে গুরুত্বপূর্ণ এই রুটে ঘরমুখো মানুষ পড়েছে চরম বিড়ম্বনায়।

১ নম্বর ফেরিঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল সচল রাখা হয়েছে। এই ঘাটটি দিয়ে শুধু ছোট আকারের ফেরি চলাচল করতে পারে। এই ঘাট দিয়ে পাঁচটি ফেরি চলাচল করছে। এই ঘাটে একটির বেশি ফেরি ভিড়তে পারে না। তাই লোড-আনলোড হতে দ্বিগুণ সময় লাগে। পদ্মার তীব্র সে াতে ফেরি চলাচলেও দ্বিগুণ সময় লাগছে। এছাড়া ২ ও ৪ নম্বর ঘাট দুটি ভাঙন আশঙ্কায় রয়েছে। তাই ঐ দুটি ঘাটও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম বলেন, ঘাটটি ভেঙে গেল এটা মূলত রো রো ফেরি ঘাট। এ ঘাটে রো রো ফেরি আর বড় ফেরিগুলো ভিড়তে পারে। এই ঘাটটি বন্ধ হওয়া মানে ফেরি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া। ১ নম্বর যে ফেরি ঘাটটি সচল রয়েছে এ দিয়ে শুধু জরুরি গাড়ি পার করা সম্ভব হবে

তিনি আরো বলেন, মঙ্গলবার সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে এই ঘাটে। ঘাটে এখন পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যান। গেল ১২/১৩ দিন ধরে এই রুটে পদ্মার তীব্র সে াতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দিনে সীমিত আকারে কোনো রকমে ফেরি চললেও রাতে সম্পূর্ণ বন্ধ থাকছে। তার ওপর এখন যা অবস্থা হলো। রো রো ফেরি চলতে না পারলে এখানে ঘরমুখো মানুষকে সার্ভিস দেওয়া সম্ভব না। বন্যার পানি আর ভাঙনের যে অবস্থা তাতে এই মুহূর্তে ঘাটটি স্থানান্তর কষ্টসাধ্য হবে। যাত্রীদের বিকল্প পথে চলাচলের জন্য তিনি অনুরোধ করেন। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেছেন,. বিকল্প রো রো ঘাটটি স্থাপনের চিন্তা চলছে। তবে বন্যার পানি আর পদ্মার সে াতে তা কষ্টকর হবে। তবে ঈদে ঘরমুখো মানুষ যাতে এই ঘাটে বিড়ম্বনায় না পড়ে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

কাঁঠালবাড়ীতে ২টি ফেরিঘাট বন্ধ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, পদ্মার পানি বাড়া অব্যাহত থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের চারটির মধ্যে দুটি ঘাট বন্ধ রয়েছে। ১ ও ৪ নম্বর ফেরিঘাটে গাড়ি ওঠা-নামার পথ পানিতে তলিয়ে যাওয়ায় ২ ও ৩ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। এর মধ্যে ২ নম্বর ফেরিঘাটের পথও পানিতে ডুবে গেলে মাটি, ইট ও সুরকি দিয়ে তা উঁচু করে সচল রাখা হয়েছে। এদিকে নদীতে স্রোতের তীব্রতার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় দেখা দিয়েছে হাফ কিলোমিটারের মতো যানজট। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম জানিয়েছেন, মূল পদ্মায় সে াতের তীব্রতার কারণে সব ফেরি চলতে পারছে না। ডাম্পসহ অন্যান্য ফেরি বন্ধ রয়েছে। এছাড়া ফেরি চলাচলে সময়ও বেশি লাগছে।

অন্যদিকে ঈদকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে ঘরমুখো যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে ঘাটে। পদ্মায় তীব্র সে াত থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে যাত্রীদের বেশির ভাগই লঞ্চে করে পার হচ্ছেন।