গোপালগঞ্জে  করোনা আক্রান্ত ১৫ শ ছাড়াল 

আপডেট : ২৯ জুলাই ২০২০, ১১:৩৮

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ১ হাজার ৫ শ’ ছাড়াল। গত ২৪ ঘণ্টায়  নতুন  করে   ৩৭  জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩৪ জনে।
 
গত ২৪ ঘণ্টায় ২৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪২৭ জন।  গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৮ জন। মুকসুদপুরে আত্মহত্যা করেছে ১ করোনা রোগী।

বুধবার সকালে  গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।

তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায়  গোপালগঞ্জ সদরে ১৮ জন, টুঙ্গিপাড়ায় ৯ জন, কোটালীপাড়ায় ৩ জন, কাশিয়ানীতে ৪ জন ও মুকসুদপুরে ৩ জন  করোনায় আক্রান্ত হয়েছেন ।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের  বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারামর্শ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত ৭২৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৫১৮ জন, টুঙ্গিপাড়ায় ২৪৯ জন, কোটালীপাড়া উপজেলায় ২৪৬ জন, কাশিয়ানীতে  ২৫৮ জন ও  মুকসুদপুরে ২৬৩  জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। 
আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ১১৭ জন।

ইত্তেফাক/এমআর