অনলাইন ক্লাসের শিক্ষার্থীদের পছন্দ ‘লাইফ ডিজিটাল’ ল্যাপটপ

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২০:০৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

করনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে। অনেক অফিস বাসার মধ্যেই ছোট পরিসরে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করছে। মহামারীর এই দিনে পিসি এবং ল্যাপটপ জীবনের অপরিহার্য হয়ে পড়ছে। অনেকেই বেশি দামের কারণে ল্যাপটপ কিনতে পারছে না।

আমেরিকান ব্র্যান্ড ‘লাইফ ডিজিটাল’ তুলনামূলক কম দামে পাওয়া যাওয়ায় মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা এই ব্রান্ডের ল্যাপটপই পছন্দ করছেন। বাজেটের মধ্যে ল্যাপটপগুলো হচ্ছে জেড এয়ার প্লাস দাম ২৪ হাজার টাকা, জেড এয়ার এইচথ্রি  দাম ২৬ হাজার টাকা এবং জেড এয়ার সিএক্সথ্রি ২৯ হাজার ৫০০ টাকা। এছাড়া  জেড এয়ার সিএক্স থ্রি (৮ জিবি রেম) পাওয়া যাবে ৩৩ হাজার ৫০০ টাকায়।  ১৭.৩  ইঞ্চি টাচ ডিসপ্লে সমৃদ্ধ জেড পিসি অল-ইন-ওয়ান মিলবে ৩১ হাজার ৫০০ টাকায়।  জেড পিসি সিক্সথ্রি ২১.৫ ইঞ্চি ডিসপ্লে  (নন-টাচ) পাওয়া যাবে ৪০ হাজার টাকায়।

লাইফ ডিজিটালের অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে হার্ডওয়্যার পরিবর্তন ও ব্যাটারি ব্যাকআপের মতো দুটি অনন্য ফিচার।  অর্থ্যাত্ আপনি চাইলে প্রয়োজন মতো অল-ইন-ওয়ান পিসিরও রেম কিংবা হার্ডডিস্ক বাড়িয়ে নিতে পারবেন। সাধারণত পিসি তে ব্যাকআপ সুবিধা থাকে না, লাইফ ডিজিটাল ব্রান্ডের   পিসি গুলোতে রয়েছে সর্বোচ্চ ৩ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সুবিধা। বিদ্যুত্ না থাকলেও প্রয়োজনীয় কাজ সেরে নেওয়া যাবে। লাইফ ডিজিটালের প্রতিটি ল্যাপটপ ও পিসিতে রয়েছে কমপক্ষে এক বছরের বিক্রয়োত্তর সেবা। বিস্তারিত জানার জন্য কল করুন ০১৭৩০৩১৭৭৬৪ নম্বরে।  ঘরে বসে ডেলিভারি পেতে অর্ডার করুন https://bit.ly/30KgQZ3 সাইটে।