লুত্ফর হাসানের নতুন গান ‘কার বালিশে ঘুমাও’

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২০:০৪

বিনোদন রিপোর্ট

 

ঈদ উপলক্ষে প্রকাশ পেল ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী লুত্ফর হাসান নতুন গান। গানটির শিরোনাম ‘কার বালিশে ঘুমাও’। সিঙ্গেল ট্র্যাকের জোয়ার শুরু হওয়ার পর থেকে প্রতি উত্সবেই তিনি গান প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও প্রকাশ পেল তার এই গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই এবং সংগীত করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। গত ২৮ জুলাই ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে গানটি প্রকাশ পেয়েছে।  গানটি প্রসঙ্গে লুত্ফর হাসান বলেন, ‘প্রেমিক হূদয়ের আক্ষেপ আর আকুলতার গান কার বালিশে ঘুমাও। প্রেমিকদের কথা মাথায় রেখেই গানটি আমি লিখেছি। এছাড়া মনোমুগ্ধকর কয়েকটি লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। আশা করছি আমার আগের গানগুলোর মতোই আমার দর্শক-শ্রোতারা এই গানটিও গ্রহণ করবেন।’ গানটি প্রকাশ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ধ্রুব মিউজিক স্টেশনের ঈদ উত্সবের অংশ হিসেবে গত ২৮ জুলাই প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করেছে কার বালিশে ঘুমাও গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও স্বাধীন মিউজিক অ্যাপে।’

উল্লেখ্য, ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানটি গানের মধ্য দিয়ে গায়ক হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন লুত্ফর হাসান। বর্তমানে তিনি নিজের লেখা, সুর ও গাওয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এখন অবধি একক ৭টি’সহ ৫০টির অধিক মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে জনপ্রিয় এই শিল্পীর।