ঈদের টেলিছবি ‘কেন?’

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২০:০৫

গীতিকবি আসিফ ইকবালের গল্পে ‘কেন?’ টেলিছবিটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান। আশির দশকে চট্রগ্রামের এক প্রেমকাহিনি নিয়ে নির্মিত হয়েছে টেলিছবিটি। প্রেমিকার নাম রাইমা। সত্যিকারের সেই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি কেন?। সেখানে রাইমার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন ও ঈশিতা। শুধু তাই নয়, রাইমার প্রেমিক আবিরের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ও নিশো। কেন টেলিছবিতে তৌসিফ ও নিশো। হারিয়ে ফেলা প্রেয়সী রাইমাকে খুঁজে পেয়েছিলেন আবির, আবার ফিরিয়েও দিয়েছিলেন। তারপর সময় গড়িয়েছে অনেক। আবির আজও তাকে ভোলেননি। আর রাইমার মনেও ছিল প্রশ্ন, কেন তাকে ফিরিয়ে দেওয়া হলো! নির্মাতাদের দাবি, একই চরিত্রে দু’জন করে তারকার অভিনয়, বাংলাদেশে সম্ভবত এবারই প্রথম। চট্টগ্রামের বিশেষ একটি লোকেশনে ৯ দিন ও ঢাকায় ১ দিন শুটিং করেছেন তারা। এতে রয়েছে ৩টি গান। এর মধ্যে মিনারের ‘একটুখানি’ গানটি এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন ভারতের অমৃতা সিং এবং আরেকটি গান করেছেন ইশান মিত্র। ঈদের দিন রাত সাড়ে ১১টায় আরটিভিতে দেখা যাবে এই টেলিছবি। যারা সময়টা ভুলে যাবেন, তাদের জন্য পরে গানচিল ড্রামা ও সিনেমার ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।