রঙ্গরস

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:৩৮

 

—তোকে না বললাম যে ঐ লোককে গিয়ে বলতে যে আমি বাসায় নেই?

—বলেছি তো, কিন্তু হেয় কইলো যে এই বাড়ির চাকরবাকর নাকি এই বাড়ির মনিবের মতোই মিথ্যাবাদী...

—কী এত বড় কথা? চল তো আমি নিজেই দেখে আসি কার কত বড় আস্পর্ধা যে আমাকে অপবাদ দেয়!

 

 

—শুধুমাত্র তোমার জন্য আমার রাতে ঘুম আসে না, তুমি কি আমাকে বিয়ে করবে?

—সব্বোনাশ! বিয়ের পরে তুমি তবে সারা রাত ঘুমিয়েই কাটাবে?