গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:৫৫

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৫৩৪ জনে। বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি জানান, এদিন আরো ২৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিত্সাধীন রয়েছেন ৪২৭ জন। মারা গেছেন ২৮ জন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।