খুলনা অফিস
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে দায়িত্ব পাওয়ায় খুলনা জেলা জাতীয় পার্টি-জেপি অভিনন্দন জানিয়েছে। বুধবার সকালে জেলা জেপির এক সভায় এ অভিনন্দন জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জেলা জেপির সিনিয়র সভাপতি ড. এস এম জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদারের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহানগর জেপির সিনিয়র সহসভাপতি মো. হায়দার আলী হাওলাদার, জেলা জেপির যুগ্মসম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মিলন, অ্যাডভোকেট নাসরিন আক্তার, মিনহাজুল হক, শাহজামাল প্রমুখ।
