মধুপুর পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:৫৬

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের ১০৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভার হল রুমে অনলাইনে যুক্ত হয়ে মেয়র মাসুদ পারভেজ এ বাজেট ঘোষণা করেন।

এ সময় প্যানেল মেয়র হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন ভুঁইয়া, সচিব মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।