সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে খালের পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঐ খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। মৃতরা হলো, উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাব্বি আহমেদ (২০) এবং জামালউদ্দিনের ছেলে রিয়ন হোসেন (৯)। তাদের মধ্যে রাব্বি ঢাকা বাংলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং রিয়ন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
