ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে রেক্সোনা খাতুন (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার পুড়াবেতাই গ্রামের মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সে ঐ গ্রামের নুর ইসলামের মেয়ে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
