মান্দায় বজ্রপাতে গৃহবধূ নিহত

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:৫৮

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় বজ্রপাতে তহমিনা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাঠ থেকে ভেড়া আনতে গিয়ে বজ পাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মান্দা থানার পরিদর্শক ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।