তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিপরীতে ইনভয়েস মূল্য পরিশোধের বিষয়ে রূপালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ তৈল, গ্যাস এবং খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গতকাল পেট্রোবাংলার বোর্ডরুমে অনুষ্ঠিত সমঝোতা স্মারকে পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ্ এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদউল্লাহ আল মাসুদের উপস্থিতিতে রূপালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক খান ইকবাল হোসেন এবং পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও খন্দকার আতাউর রহমান, পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মো. হারুন-অর-রশিদ ও জিএম (হিসাব) তোফায়েল আহমেদ, ব্যাংকের সিএফও মো. শওকত জাহান খান উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি
