কোরবানির ঈদে ওয়ালটনের শতাধিক মডেলের ফ্রিজ

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:০৫

প্রতিবারের মতো এই কোরবানির ঈদ মৌসুমেও ব্যাপকভাবে বিক্রি হচ্ছে ওয়ালটন ফ্রিজ। সারা দেশে ওয়ালটন আউটলেটগুলোতে প্রদর্শন ও বিক্রি হচ্ছে শতাধিক মডেলের ফ্রিজ। এর মধ্যে রয়েছে আধুনিক মডেলের দৃষ্টিনন্দন সাইড বাই সাইড ডোর ও ডিপ ফ্রিজ। জানা গেছে, ঈদের বাজারে একমাত্র ওয়ালটনের রয়েছে সর্বোচ্চসংখ্যক মডেলের ফ্রস্ট, ননফ্রস্ট রেফ্রিজারেটর ও ফ্রিজার। এর মধ্যে নতুন এনেছে প্রায় অর্ধশত মডেল। ওয়ালটন ফ্রিজ একদিকে আন্তর্জাতিক মানের, অন্যদিকে দামেও সাশ্রয়ী। প্রযুক্তি ও ডিজাইনের দিক থেকেও অত্যাধুনিক। এর মধ্যে রয়েছে বিদ্যুত্সাশ্রয়ী ইনভার্টার প্রযুুক্তির সাইড বাই সাইড ডোর, গ্লাস ডোর, বিএসটিআইয়ের ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিং প্রাপ্ত রেফ্রিজারেটর। আরো আছে বিশেষ ডিজাইনে তৈরি ৫০-৫০ মডেলের রেফ্রিজারেটর। এর ডিপ অংশে রয়েছে নরমাল অংশের সমান বিশাল জায়গা। ফলে গ্রাহকের আলাদা করে আর ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন পড়ে না। ওয়ালটন ফ্রিজে ব্যবহূত হচ্ছে ডিইসিএস টেকনোলজি, থ্যালেটমুক্ত গ্যাসকেট, হানড্রেড পার্সেন্ট কপার কনডেনসার, ওয়াইড ভোল্টেজ ডিজাইন। ফলে এসব ফ্রিজে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহারের প্রয়োজন নেই। সম্প্রতি কুল প্যাকসহ ডিপ ফ্রিজ বাজারে ছেড়েছে ওয়ালটন। বাংলাদেশে এই প্রথম এই প্রযুক্তির ফ্রিজার বাজারে এলো। কোরবানির ঈদ উপলক্ষ্যে করোনা ভাইরাস দুর্যোগের মধ্যে ক্রেতাদের জন্য এই বিশেষ ফিচার যুক্ত করেছে ওয়ালটন। —প্রেস বিজ্ঞপ্তি