ননী গোপাল বণিক
চট্টগ্রামের হাটহাজারী জুয়েলার্স সমিতির সভাপতি সমাজসেবক ননী গোপাল বণিক (৫২) গত মঙ্গলবার ভোর ৪টায় নগরীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে হাটহাজারী জুয়েলার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অর্পণ কুমার ধর, হাটহাজারী পৌর দোকানদার ব্যবসায়ী সমিতি, কাচারী সড়ক বণিক সমিতি, সীতাকালী সেবক সমিতি, শ্রীশ্রী পুন্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদ, ব্রজধাম আশ্রম পরিচালনা পরিষদ, দক্ষিণ মেখল স্বারস্বত সংঘ, দক্ষিণ মেখল উদয়ন সেবা সংঘ, বাগীশিক মেখল ইউনিয়ন সংসদ, আলাওল একাডেমি, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
