শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এ রাশিয়াকে ফের অন্তর্ভুক্ত করার ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে জার্মানি। ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসনের জবাবে জি-৭ থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল। তবে রাশিয়া আবার উলটো বলছে, জি-৭-এ তারা আর যোগ দেবে না। খবর পার্স টুডের
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, ২০ জাতির জোট জি-২০-তে যোগ দিয়ে দেশটি সন্তুষ্ট রয়েছে তাই আর জি-সেভেনে যোগ দেয়ার পরিকল্পনা করছে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-সেভেনে যোগ দেওয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেননি কিংবা এ জোটে যোগ দেওয়ার বিষয়ে কাউকে তিনি কোনো অনুরোধও করেননি। এর আগে সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এক বিবৃতিতে বলেছেন, জি-সেভেনে রাশিয়ার নতুন করে যোগ দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখান করা হয়েছে।
