সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়গঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমউজ্জামান গতকাল নারায়ণগঞ্জ সদরের পূর্ব ভুঁইগর ক্যানালপাড় এলাকায় কাঁটাবন অ্যান্ড কোং মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করেন। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, লেভেলবিহীন কেমিক্যাল ও কেক তৈরির মেয়াদ উত্তীর্ণ বিদেশি চকলেট রাখার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সিদ্ধিরগঞ্জ সার্কেলের এসি (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম এই খাদ্যে ভেজালবিরোধী অভিযানে সহযোগিতা করেন। এ সময় সদরের স্যানেটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহজাহান এবং বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কারিগররা অস্বাস্থ্যকর পরিবেশে মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছাড়াই কাজ করছিল। কেক বানানোর জন্য বিদেশি চকলেটের মেয়াদ ছিল না।
