আমার চেয়ে ফাউচিকেই বেশি মানুষ পছন্দ করে :ট্রাম্প

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:০০

যুক্তরাষ্ট্রের প্রেসি-ডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার চেয়ে দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকেই বেশি মানুষ পছন্দ করে। মঙ্গলবার হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে এর কারণ নিয়ে তিনি প্রশ্নও তোলেন। তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন ইস্যুতে বিশেষজ্ঞদের বিপক্ষেও অবস্থান নেন। খবর সিএনবিসি ও বিবিসির

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার চেয়ে অ্যান্থনি ফাউচিকে বেশি মার্কিনিরা পছন্দ করে। ফাউচি করোনা ভাইরাস সংক্রান্ত হোয়াইট হাউজ টাস্কফোর্সের শীর্ষ সদস্য এবং ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজেজের পরিচালক। ট্রাম্প বলেন, ফাউচি তো এই প্রশাসনের জন্যই কাজ করছেন। তাহলে ফাউচিকে পছন্দ করলেও তাকে এবং তার প্রশাসনকে কেন মানুষ বেশি পছন্দ করছে না সেটা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। যদিও সোমবার এক টুইটার বার্তায় ফাউচি মার্কিনিদের ভুল পথে নিয়ে যাচ্ছেন—এমন অভিযোগ করেন ট্রাম্প। এ অভিযোগের বিষয়ে সাংবাদিকদের         প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগেই টুইটার বার্তাটি মুছে ফেলা হয়।

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন কোভিড চিকিত্সায় ব্যবহূত হচ্ছে না কেন—এমন প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমি বলেছি তাই এটিকে বাতিল করা হয়েছে। হাইড্রোক্সিক্লোরোকুইনের পক্ষে কথা বলে একটি ভিডিও দেওয়ার কারণে ট্রাম্পের বড় ছেলেকে টুইটার একটি নিষেধাজ্ঞা দিয়েছে। তবে হাইড্রোক্সিক্লোরোকুইন ভাইরাসের বিরুদ্ধে কার্যকর কি না সে নিয়ে কোনো প্রমাণ মেলেনি এখনো। এটা হূদেরাগও তৈরি করতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা।