ভাণ্ডারিয়ায় গতকাল বুধবার বিকালে জাতীয় পার্টি-জেপির উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের নবগঠিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জেপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জেপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, শাহরিয়ার হাসান দুলাল মল্লিক, হুমায়উন কবির হাওলাদার, ভাণ্ডারিয়া পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুবসংহতির আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, যুবসংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, পৌর যুবসংহতির আহ্বায়ক মো. নাসির উদ্দিন দুলাল সরদার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মনির সরদার, ছাত্রসমাজের আহ্বায়ক মো. রাহাত জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপি নেতা মো. রেজা আহম্মেদ দুলাল, মামুন হাওলাদার, মানিক হাওলাদার, পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মেহেদী হাসান রাজু, সদস্য সচিব মাহাবুব শরিফ শুভ প্রমুখ।
সভায় পবিত্র ঈদুল আজহার পরের দিন রবিবার দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির ভাণ্ডারিয়ার বাসভবন তাসমিমা ভিলায় এক ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে আলোচনা সভা এবং আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হবে। ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করতে ঈদের দ্বিতীয় দিন সোমবার থেকে ভাণ্ডারিয়া পৌরসভাসহ উপজেলার বাকি ছয় ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
