যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০০:৫৬

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা গেল এই দেশটিতে। গতকাল পর্যন্ত বিশ্বে মারা গেছে ছয় লাখ ৬৬ হাজারের বেশি। এর মধ্যে ২৩ শতাংশই যুক্তরাষ্ট্রে। গত ১১ দিনেই যুক্তরাষ্ট্রে দশ হাজার মানুষের প্রাণ গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। ফ্লোরিডায় মৃত্যুর হার হু হু করে বাড়ছে। ২৪ ঘন্টায় সেখানে ২১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৭ মে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছিল। সবচেয়ে বেশি মারা গেছে নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রে ৪৫ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। -রয়টার্স