শহর জুড়ে পশুর হাট ভাই রে
করোনা ভাইরাসের জন্য বিপদ।
স্বাস্থ্যবিধি মানব ঘরে বাইরে।
আমরা মানুষ। আমরা সবাই দ্বিপদ।
চতুষ্পদী হায় রে গরু-ছাগল
হাটে গিয়েই দালাল ধরাধরি।
আমরা মানুষ। আমরা কি আর পাগল?
গরুর সাথে চলছে গড়াগড়ি।
গরুর যদি হয় করোনা ভাই রে
আসতে পারে বিপদ তা তো জানি।
হাটে যাবার নাই রে মজা নাই রে।
পকেট খালি। টাকার টানাটানি।
কেমন করে গরুর কাছে যাই রে!
কেমন করে দেব রে কুরবানি।
