ডিএসইর সূচক বাড়ল ৪৩ পয়েন্ট

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:৩৪

ঈদুল আজহার আগে শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৪৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮টির দর। ডিএসইতে ৫৮০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮১ কোটির টাকার বেশি। বুধবার লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার।