‘জেনারেটর’

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:৩৮

 

এটিএন বাংলায় ঈদের চতুর্থ দিন রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘জেনারেটর’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয়ে সজল ও সারিকা। বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে নাফিসার সাথে পরিচয় আনাফের। আনাফ সুদর্শন যুবক। একটা ভালো চাকরি করছে। নাফিসাকে প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে যায়। কিন্তু নাফিসা তাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করে। সে ভাবে, তার আগে প্রেম ছিল কিনা এসব বিষয়ে করবে।

সে প্রশ্নের আগেই বলে, সে কারো সাথে এ্যাফেয়ার করেনি। এমন কি, তার কোন জাস্ট ফ্রেন্ডও ছিল না। নাফিসা বলে, এসব তো এখন থাকতেই পারে। ওসব নিয়ে তার মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা ছেলে ঘুমালে তার জেনারেটর অন থাকে কিনা? আনাফ প্রথমে প্রথমে বুঝতে পারে না। পরে বোঝে, জেনারেটর মানে নাক ডাকা। ভেতরে ভেতরে আনাফ কুচকে গেলেও বাইরে প্রকাশ করে না। সে ঘুমালে নাক ডাকে। কিন্তু নাফিসার কাছে অস্বীকার করে। বিয়ের কথা পাকা হয়ে যায়। এমনই এক ঘটনায় নির্মিত হয়েছে নাটকটির গল্প।