ঈদুল আজহা উপলক্ষে দীপ্ত টিভিতে সাত পর্বের থ্রিলার নাটক ‘গিরগিটি’। প্রচার করা হবে ঈদেরসাতদিন রাত ১০টায়। নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন রায়হান খান। অভিনয় করেছেন মোশারফ করিম, জুঁই করিম, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার। বিবাহ বার্ষিকী উপলক্ষে সেদিন ছিলো অহনার ও রাশেদের বিভিন্ন রকমের প্রস্তুতি। একটু একটু করে আনন্দের রং ফিকে হতে থাকে অজানা একটি ফোন কলের কারণে। শুরুতে স্ত্রীর কাছে আসা ফোন কলকে গুরুত ্বদেয় না রাশেদ। কিন্তু প্রথম থেকে ফোন কলের ব্যাপারটা ভালো লাগে না অহনার। কারণ ফোনের অপর প্রান্তের লোকটি এমনভাবে কথা বলে যেন পূর্বপরিচিত এবং ক্রামান্বয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে। অহনাকে আল্টিমেটাম দেয় এক সপ্তাহের মধ্যে রাশেদকে ডির্ভোস দিয়ে ফোন কলারের কাছে চলে যেতে, তা নাহলে অহনার জীবনের পূর্বের অজানা তথ্য ফাঁস করে দিবে। অহনা খুঁজে পায় না তার জীবনের অজানা কি তথ্য আছে। কিছু দিনের মধ্যে ব্যাপারটা তাদের জীবনে একটা অস্বস্তিকর কারণ হয়ে যায়। বাধ্য হয়ে তারা পুলিশের শরণাপন্ন হয় এবং এই খবরও পেয়ে যায় ফোন কলার। এমনই এক ঘটনায় এগিয়ে নাটকের গল্প।
