টাঙ্গাইলের বাসাইলে হাবিবুর রহমান চৌধুরী হবি নামের এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। হাবিবুর রহমান চৌধুরী উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না এ তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ৩০ জুন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী জেলা প্রশাসক বরাবর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি লিখিত আবেদন করেন।
