সাবেক মন্ত্রী এম এ মান্নানের স্ত্রীর ইন্তেকাল

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:১৭

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শ্রমমন্ত্রী, মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও মুক্তিযোদ্ধা মরহুম এম এ মান্নানের সহধর্মিণী নূর মেহের (৭৩) ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর একটি  বেসরকারি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আসরের নামাজের পর মরহুমার নামাজে জানাজা শেষে বাগমনিরামস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নূর মেহের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল লতিফ টিপু ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদারের মাতা। উল্লেখ্য, নূর মেহের চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী হিসেবে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।