অধ্যাপক মোতাহের রিজভী
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসাহিত্য সম্পাদক ও নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের সহসভাপতি অধ্যাপক মোতাহের হোসেন রিজভী (৫৫) বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, পিতামাতা, ভাইবোন রেখে গেছেন। রিজভী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. আবু তাহেরের বড় ছেলে। তিনি ২৩ জুন ২০১৯ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা অ্যাপোলো হাসপাতালে ও পরবর্তী সময় নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে দীর্ঘ এক বছর চিকিত্সাধীন ছিলেন। বুধবার রাতে স্থানীয় চিনিশপুর ঈদগাহে নামাজে জানাজা শেষে গাবতলী কবরস্থানে দাফন করা হয়।
