পুঠিয়ায় পাটের লক্ষ্যমাত্রা অতিক্রম

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:২৬

পুঠিয়ায় পাটচাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার তারাপুর গ্রামের পাটচাষি মকসেদ আলী জানান, রসুন আবাদ তুলে পাটচাষ করেছেন। পাট হাটে তুলে ২ হাজার ২০০ টাকা মন দরে বিক্রি করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামসুন্নাহার ভূঁইয়া জানান, লক্ষ্যমাত্রা ৩ হাজার ৩০০ হেক্টরের স্থলে উপজেলায় ৩ হাজার ৩১৫ হেক্টর জমিতে পাটচাষ হয়েছে। বিঘায় ১০ মন হারে পুঠিয়া উপজেলায় মোট উত্পাদন হবে ৯ হাজার ৯০০ মেট্রিক টন পাট।