ফুলবাড়ীতে লোহার তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে শম্পা রানি পাল (২৫) নামের মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলা নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ঐ এলাকার গৌরাঙ্গ চন্দ্র পালের মেয়ে। তিনি রংপুর কারমাইকেল কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বদরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, বদরগঞ্জে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কাজলি বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার মধুপুর ইউপির আউলিয়াগঞ্জ উত্তর বাওচন্ডি মুন্সিপাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ কাজলি বেগম ঘরের বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্বজনরা তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। কাজলি মুন্সিপাড়া গ্রামের মনারুল ইসলামের স্ত্রী।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. সাকলাইন আরেফিন জানান, হাসপাতালে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে।
