নিকলীতে ইয়াবাসহ আটক দুই

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:২৮

নিকলীতে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যায়  উপজেলার মোহরকোনা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো—মোহরকোনা গ্রামের মোবারক ও শহরমূল গ্রামের সাইফুল।

র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।