গলাচিপায় হোটেলে তরুণীকে গণধর্ষণ

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:২৯

গলাচিপায় বুধবার রাতে আবাসিক হোটেলে সৈকত মহলে গণধর্ষণের শিকার হয়েছে ১৯ বছরের এক তরুণী। গলাচিপা থানা পুলিশ গভীর রাতে সৈকত মহলে অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে গ্রেফতার ও ধর্ষণের শিকার মেয়েটিকে উদ্ধার করে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে পুলিশ পাঁচ ধর্ষককে গ্রেফতার এবং ধর্ষণের শিকার মেয়েটিকে উদ্ধার করে। বৃহস্পতিবার মেয়েটি বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।