মাগুরায় ইয়াবাসহ দুই জন আটক

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:৩০

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রাম থেকে বুধবার রাতে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় ২৩৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

মাগুরা ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, আটককৃত ডলারের নামে মাগুরার বিভিন্ন থানায় আটটি ও কাজলের নামে দুটি মাদক, ইয়াবা, হেরোইনসহ চোরাকারবারির মামলা রয়েছে।