ভাসানটেকের ধামাল কোট বস্তিতে আগুন

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২৩:৪৫

রাজধানীর ভাসানটেকের ধামাল কোট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।