অজ্ঞান পার্টির ৫৯ সদস্য গ্রেপ্তার

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২৩:৫৪

কোরবানি ঈদ সামনে রেখে প্রতি বছরই অজ্ঞান পার্টির সদস্যদের অপতত্পরতা বেড়ে যায় পশুহাট কেন্দ্র করে। এবারও তাদের অপতত্পরতা শুরম্ন হয়। অজ্ঞান ও মলম পার্টির একাধিক চক্রের ৫৯ সদস্যকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন জানান, ডিবির একাধিক টিম অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ৫৯ জন সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থকে ২৪০ পিস  চেতনানাশক ট্যাবলেট, ৪টি তরল মুভ স্প্রে বোতল, ৯টি মলমের কৌটা, ৭টি হারবাল পেইন কিলার, ৫টি চাকু, গুলসহ অচেতন করার নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক ওষুধ বা লিকুইড কৌশলে চা, ডাব, পানীয় বা অন্যকোন খাবারের সঙ্গে মিশিয়ে টার্গেট করা ব্যক্তিকে খাওয়ায়ে সর্বস্ব লুটে নেয়। এছাড়াও তারা গুল, মরিচের গুড়া বা মলম চোখে মাখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। মানুষের সমাগম স্থানে তত্পর থাকলেও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তারা তত্পর ছিল।