ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।
এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, আমাদের প্রিয় নবি হজরত ইব্রাহীম (আ.) ও হজরত ঈসমাইল (আ.) আল্লার প্রতি দৃঢ় বিশ্বাস ও ইমানি এবং মহান আত্মত্যাগের ভাস্বর। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা ও পবিত্র হজ মোবারক। আমরা এ উপলক্ষ্যে দেশবাসী এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং এ বছর যারা হজ পালন করছেন আমরা সেসব হাজিকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
এবারে এমনি একসময় এ পবিত্র উত্সব অনুষ্ঠিত হচ্ছে যখন সারা বিশ্ব কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত। এ মহাদুর্যোগে আমাদের দেশে যারা পরোলোক গমন করেছেন আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।
