দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বদেশসহ চট্টগ্রামের স্থানীয় দৈনিক সংবাদপত্রগুলো গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয় নি। সাংবাদিকদের বেতন বোনাসের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে সাংবাদিকরা গত বুধবার দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকের বাসভবন ঘেরাও করে সমাবেশ করে। গতকাল বুধবার দৈনিক পূর্্বকোণ, পূর্বদেশ এর সম্পাদকদের বাসভবন ঘেরাও করে অনুরূপ কর্মসূচী পালনের ঘোষণা ছিল। ধারণা করা হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে স্থানীয় দৈনিক সংবাদপত্র গতকাল প্রকাশিত হয় নি।
একটি সূত্র জানায়, চট্টগ্রামের স্থানীয় দৈনিক সংবাদপত্রগুলো সম্পাদকদের বাসভবন ঘেরাও কর্মসূচীর প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য পত্রিকা প্রকাশনা বন্ধ রাখার চিন্তা করছে।
